শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় তিন মোটরসাইকেল চালককে জরিমানা

  • আপলোড তারিখঃ ০৮-০৫-২০২০ ইং
কার্পাসডাঙ্গায় তিন মোটরসাইকেল চালককে জরিমানা
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে তিন মোটরসাইকেলচালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাজারের কাস্টমমোড়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় অপ্রয়োজনে অযথা ঘোরাফেরার দায়ে ১৮২০ সালের ১৬৮ ধারায় দুজনকে ৫ শ করে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে ৬৬ ধারায় ড্রাইভিং লাইসেন্স না থাকায় আরেক মোটরসাইকেলচালককে ১ হাজার ৫ শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সহযোগিতায় ছিলেন এসআই মেজবাহুর রহমান, পেশকার জিহন আলী, অফিস সহকারী রফিকুল ইসলাম প্রমুখ।


কমেন্ট বক্স