দুর্নীতির অভিযোগে মহেশপুরে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত
- আপলোড তারিখঃ
০৭-০৫-২০২০
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা কুরিপোল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমকে দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয়ের সভাপতি স্বাক্ষরিত এক পত্রের সূত্রে জানা গেছে, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম দীর্ঘদিন ধরে সভাপতির স্বাক্ষর জালিয়াতি করে টাকা আত্মসাৎ, কমিটির অনুমতি ব্যতি রেখে ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত পরীক্ষার ফিস আদায়, বই বিক্রি, বিদ্যালয়ের বিভিন্ন খাত থেকে অর্থ আত্মসাৎ করা, সঠিক হিসাব-নিকাশ না দেওয়ায় নিরীক্ষা কমিটির মাধ্যমে অর্থ আত্মসাতের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় গত ২৬/৪/২০ইং তারিখে পরিচালনা পরিষদের সভায় তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং ওই সভায় সহকারী প্রধান শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়। এ বিষয়ে সভাপতি সিরাজুল ইসলাম স্বাক্ষরিত বহিষ্কারের কাগজপত্র চেয়ারম্যান যশোর বোর্ড, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর প্রেরণ করা হয়েছে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন পত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। বরখাস্তকৃত শিক্ষক আব্দুর রহিমের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ সঠিক নয়। এদিকে, সভাপতি আরও জানায় উক্ত শিক্ষক তাঁর কয়েকজন সদস্যের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে মূল্যবান কাগজপত্র তৈরি করার চেষ্টা করছে।
কমেন্ট বক্স