শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে গাঁজাসহ দুজন আটক

  • আপলোড তারিখঃ ০৭-০৫-২০২০ ইং
মুজিবনগরে গাঁজাসহ দুজন আটক
মুজিবনগর অফিস: মেহেরপুর জেলার মুজিবনগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছে। বুধবার (৬ মে) দুপুরের দিকে মুজিবনগর উপজেলার ভবানিপুর প্রাইমারি স্কুলের সামনে থেকে রহমান শেখ (৫৫) ও শাহিনকে (২৬) ১ শ গ্রাম গাঁজাসহ মুজিবনগর থানার পুলিশ আটক করে। আটক রহমান শেখ শিবপুর গ্রামের মৃত. নিয়ামত শেখের ছেলে এবং শাহিন একই গ্রামের ভগা মল্লিকের ছেলে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাঁজাসহ আটক দুইজনের নামে মুজিবনগর থানায় একটি মামলা করা হয়েছে।


কমেন্ট বক্স