শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করলেন এসপি জাহিদুল ইসলাম

  • আপলোড তারিখঃ ০৬-০৫-২০২০ ইং
চুয়াডাঙ্গায় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করলেন এসপি জাহিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পবিত্র ঈদ-উল ফিতরকে কেন্দ্র করে ১০ মে থেকে লকডাউন শিথিল ও শপিংমল খোলার সকল নির্দেশনা বাস্তবায়নের জন্য পুলিশ সুপার জাহিদুল ইসলাম ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন। বুধবার দুপুরে চুয়াডাঙ্গা সদর থানা প্রাঙ্গনে এ মতবিনিময় সভা করেন তিনি। চুয়াডাঙ্গা সদর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান এ মতবিনিময় সভার আয়োজন করেন। সভায়, সরকারি নির্দেশনা মেনে সকল ব্যবসায়ীদেরকে দোকান পরিচালনা করার নির্দেশনা দেন পুলিশ সুপা জাহিদুল ইসলাম। তিনি বলেন, কেনাবেচার সময় সামাজিক ও পারস্পরিক দূরত্ব বজায় রাখতে হবে। সব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বড় বড় শপিংমলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে। বিকাল ৫টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধ করতে হবে। কোন ব্যবসায়ী সরকারি নির্দেশনা অমান্য করলে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি। সভায় চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবুসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 


কমেন্ট বক্স