শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর পৌর মেয়রের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত

  • আপলোড তারিখঃ ০৫-০৫-২০২০ ইং
মেহেরপুর পৌর মেয়রের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত
মেহেরপুর অফিস: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় ও খেটে খাওয়া কর্মহীন হয়ে পড়া পৌরবাসীর দুর্দিনে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দেওয়া অব্যাহত রেখেছেন মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। সোমবার (৪ মে) বিকেলে পৌর মেয়র তাঁর নিজ উদ্যোগে মেহেরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গো-হাট পাড়া, কলেজ পাড়া, বাসস্ট্যান্ড পাড়া ও মল্লিকপাড়ায় কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র ৩ শতাধিক পরিবারের সদস্যদের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। এর আগে পৌরসভার মেয়র অন্যান্য ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দিয়েছেন। বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দিতে সহযোগিতা করেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মঞ্জুরুল কবির রিপন, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল মামুনসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স