শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় করোনা সন্দেহে মোট ৩৮৬টি নমুনার মধ্যে ৮৫টির ফলাফল আসেনি

  • আপলোড তারিখঃ ০৫-০৫-২০২০ ইং
চুয়াডাঙ্গায় করোনা সন্দেহে মোট ৩৮৬টি নমুনার মধ্যে ৮৫টির ফলাফল আসেনি
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত সন্দেহে আরও ৬ জনের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এদিকে ফলাফল এসেছে ২০টি, যার সবগুলোই নেগেটিভ। সোমবার (৪ মে) চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ৫টি, দামুড়হুদা উপজেলা থেকে ১টি নমুনাসহ মোট ৬টি নমুনা সংগহ করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এর আগে রোববার (৩ মে) করোনা আক্রান্ত সন্দেহে নতুন দুইজনের নমুনা সংগ্রহ করে। ফলাফল আসে দুটি। যার সবগুলোই নেগেটিভ। (২ মে) শনিবার চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত সন্দেহে নতুন ৮জনের নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ। একই দিনে ফলাফল আসে ৩০টি। যার সবগুলোই নেগেটিভ। শনিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩টি, দামুড়হুদা উপজেলার ৩টি নমুনাসহ মোট ৮টি নমুনা সংগহ করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় জেলা স্বাস্থ্য বিভাগ। ১ মে শুক্রবার কোনো নমুনা সংগ্রহ হয়নি এবং নতুন কোনো ফলাফল পায়নি জেলা স্বাস্থ্য বিভাগ। তবে ৩০ এপ্রিল ২৮ জনের নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ। ৩০ এপ্রিল বৃহস্পতিবার সকালে ২৬টি ও বিকেলে আরও ১টি নমুনাসহ মোট ২৮টি নমুনা সংগ্রহ করা হয়। একই দিনে পূর্বের অমীমাংসিত ২৮টি পজেটিভ রিপোর্টের ফলাফল প্রকাশ করে আইইডিসিআর। পরে উক্ত ২৮টি পজেটিভ রিপোর্টর মধ্যে ২৭টিই নেগেটিভ ও ১টি পজেটিভ বলে সিভিল সার্জনকে জানায় আইইডিসিআর। ৩০ এপ্রিল কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আরও ১৫টি নমুনার নেগেটিভ রিপোর্ট পাঠিয়েছে সিভিল সার্জন অফিসে। ২৯ এপ্রিল প্রাপ্ত রিপোর্টে করোনা শনাক্ত হয় আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের সোনাতনপুর গ্রামের এক ব্যক্তি। তাঁর কোয়ারেন্টাইন ব্যবস্থা নিশ্চিত করণ ও তাঁর পরিবারে অন্য সদস্যরা যেন তাঁর থেকে করোনা সংক্রমিত না হয়, সে বিষয়ে খোঁজ নেওয়া হয়। পরে দেখা যায় তাঁর বাড়িতে আলাদা রুমে কোয়ান্টোইনে রাখার ব্যবস্থা নেই। এ জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে হাসপাতালের আইসোলেসনে ভর্তি রাখে। তাঁর শরীরে এখন পর্যন্ত করোনার কোনো উপসর্গ দেখা যায়নি। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস থেকে (৪ মে) প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী জেলা থেকে মোট নমুনা সংগ্রহ ৩৮৬টি, প্রাপ্ত রিপোর্ট ৩০১টি, পজেটিভ ৯টি, নেগেটিভ ২৯২টি, সুস্থ ১ ও মৃত্যু শূন্য। সোমবার পাঠানো ছয়টি নমুনাসহ ফলাফল পেতে বাকি আছে ৮৫টি নমুনার।


কমেন্ট বক্স