উথলীতে আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৩
- আপলোড তারিখঃ
০৫-০৫-২০২০
ইং
প্রতিবেদক, উথলী:
জীবননগর-দর্শনা আ লিক মহাসড়কে মাছবাহী আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টিয়ে খাদে পড়ে তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৪ মে) সকাল ৭টার দিকে উথলী আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মহেশপুর উপজেলা থেকে কিছু মাছ ব্যবসায়ী মাছ বিক্রির উদ্দেশে চুয়াডাঙ্গা মাছ বাজারে যাচ্ছিলেন। পথের মধ্যে উথলী আমতলা নামক স্থানে পৌঁছালে আলমসাধুর ডান চাকা ব্লাস্ট হয়ে আলমসাধুচালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন মহেশপুর উপজেলার জাগুসা গ্রামের মৃত সলেমান হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (৩১), মৃত শমসের আলীর ছেলে শুকুর আলী (৬০) ও মো. শুকুর হোসেন (৫২)। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের যশোর সদর হাসপাতালে রেফার্ড করেছেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।
কমেন্ট বক্স