মেহেরপুরে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল উদ্ধার
- আপলোড তারিখঃ
০৩-০৫-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযানে ২৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। রোববার (৩ মে) মধ্যরাতে বিজিবির একটি টহল দল শালিকা পশ্চিম পাড়া মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল উদ্ধার করে। জানা গেছে, বুড়িপোতা সীমান্ত বিজিবির হাবিলদার মোখলেছুর রহমানের নেতৃত্বে একটি টহল দল রাতে টহল থাকাকালীন অবস্থায় পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল উদ্ধার করে।
কমেন্ট বক্স