শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর পৌরসভার মেয়র কর্মহীন ও অসহায় মানুষের পাশে

  • আপলোড তারিখঃ ০২-০৫-২০২০ ইং
মেহেরপুর পৌরসভার মেয়র কর্মহীন ও অসহায় মানুষের পাশে
মেহেরপুর অফিস: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় ও খেটে খাওয়া কর্মহীন হয়ে পড়া পৌরবাসীর দুর্দিনে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দেওয়া অব্যাহত রেখেছেন মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। এর আগে পৌরসভার মেয়র অন্যান্য ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দিয়েছেন। এরই ধারাবহিকতায় শুক্রবার (১ মে) বিকেলে পৌর মেয়র তাঁর নিজ উদ্যোগে মেহেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ওয়ার্ডের মিশন পাড়া ও কোর্ট পাড়ায় কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র পরিবারে সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দিতে সহযোগিতা করেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মীর জাহাঙ্গীর, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল মামুনসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স