শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এতিম শিশুদের সঙ্গে ইফতারি করলেন চুয়াডাঙ্গার এসপি জাহিদ

  • আপলোড তারিখঃ ০২-০৫-২০২০ ইং
এতিম শিশুদের সঙ্গে ইফতারি করলেন চুয়াডাঙ্গার এসপি জাহিদ
সমীকরণ প্রতিবেদন: করোনাভাইরাস-এর সংক্রমণ রোধে সারা দেশের সঙ্গে চুয়াডাঙ্গা জেলাকেও অনেক দিন যাবত লকডাউনে রাখা হয়েছে। তাই এই লকডাউন ও পবিত্র রমজান মাসে চুয়াডাঙ্গার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং করোনায় সৃষ্ট নানা সংকট মোকাবিলা করতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামকে সামনে থেকে নেতৃত্ব দিতে হচ্ছে। যার কারণে তিনি প্রতিদিনই ব্যস্ত সময় পার করছেন। কিন্তু এত ব্যস্ততার পরেও গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা সরকারি বালিকা শিশু সদনের ৭১জন এতিম শিশুর মধ্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম ব্যক্তিগত অর্থায়নে ইফতার ও উন্নতমানের খাবার পরিবেশন করেছেন। এ ছাড়া চুয়াডাঙ্গা সরকারি শিশু সদন প্রাঙ্গণে নিজে উপস্থিত থেকে এ সকল এতিম শিশুদের খোঁজ-খবর নেওয়াসহ তাদের সঙ্গে ইফতারি করে মানবিকতার পরিচয়ও দিয়েছেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খানসহ পুলিশের ঊর্ধতন কর্মকর্তারাও এতিম শিশুদের সঙ্গে বসে ইফতারি করেন। উল্লেখ্য, করোনাভাইরাস-এর সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব নিশ্চিত করেই এই ইফতার অনুষ্ঠানের সকল কার্যক্রম সম্পন্ন করা হয়।


কমেন্ট বক্স