শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে তিন চিকিৎসক, চার স্বাস্থ্যকর্মীসহ ৮ আক্রান্ত

  • আপলোড তারিখঃ ২৯-০৪-২০২০ ইং
ঝিনাইদহে তিন চিকিৎসক, চার স্বাস্থ্যকর্মীসহ ৮ আক্রান্ত
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে নতুন করে ৩ চিকিৎসক, ৪ স্বাস্থ্যকর্মীসহ ৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ২৩টি নমুনার মধ্যে ৮টির ফলাফল পজেটিভ আসে। এ নিয়ে গত ৪ দিনে ২১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেল। নতুন আক্রান্তদের মধ্যে ঝিনাইদহ সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ, শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন এবং কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রয়েছেন। সিভিল সার্জন অফিসের মুখপাত্র ও করোনা ইউনিটের চিকিৎসক ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে, গত ৪ দিনে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১ জন। আক্রান্তদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমান অবস্থা থেকে রক্ষা পেতে সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলা ছাড়া কোনো বিকল্প নেই বলে ডা. পার্থ জানান।


কমেন্ট বক্স