শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর উথলীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান

  • আপলোড তারিখঃ ২৮-০৪-২০২০ ইং
জীবননগর উথলীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান
প্রতিবেদক, উথলী: করোনাভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতায় জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ড মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজের নেতৃত্বে জীবননগর থানার উপপরিদর্শক (এসআই) বাবুলসহ পুলিশের একটি দল। এ সময় উথলী বাসস্ট্যান্ডে মোড়ের সাপ্তাহিক কাঁচামালের হাট তুলে নিয়ে উথলী ডিগ্রি কলেজ মাঠে স্থানান্তর করা হয় এবং পাশাপাশি মোড়ের উপস্থিত জনসাধারণকে করোনা প্রতিরোধের বিভিন্ন দিকনির্দেশনামূলক উপদেশ দেওয়া হয়েছে।


কমেন্ট বক্স