ঝিনাইদহের চণ্ডিপুরে ইজিবাইকচালককে পিটিয়ে জখম
- আপলোড তারিখঃ
২৮-০৪-২০২০
ইং
ঝিনাইদহ অফিস:
পাঁচ হাজার টাকার চাঁদার জন্য ঝিনাইদহের সদর উপজেলার চণ্ডিপুর বাজারে মনোয়ার কাজী (৩৫) নামে এক ইজিবাইকচালককে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন যুবলীগের এক নেতা। গত শনিবার (২৫ এপ্রিল) ইফতারের আগে এই ঘটনা ঘটে। মনোয়ার কাজী চণ্ডিপুর গ্রামের মুনু কাজীর ছেলে। খবর পেয়ে স্থানীয়রা আহত ইজিবাইকচালককে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। গত রোববার মনোয়ার কাজী ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ করেছেন। মামলা সূত্রে জানা গেছে, ঘটনার দিন চণ্ডিপুর বাজার থেকে ইজিবাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন মানোয়ার কাজী। পথে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে পথ রোধ করে দাড়ায় গান্না ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদ জাবেদ। চাঁদার জন্য পীড়াপীড় করতে থাকে। চাঁদা দিতে অপরাগত প্রকাশ করলে যুবলীগের নেতা জাবেদ, নুর মোহাম্মদ এবং মিলন নামের তিনজন মিলে পিটিয়ে আহত করেন। মনোয়ার কাজী অভিযোগ করেন, ‘দীর্ঘদিন ধরেই আমার কাছে চাঁদা দাবি করে আসছেন জাবেদ। ঘটনার দিন ওই চাঁদার কারণেই আমার ওপর হামলা করে। লোকজন না এগিয়ে এলে আমাকে হত্যা করত ওরা।’ এলাকাবাসী জানায়, যুবলীগ করার কারণে জাবেদ এলাকায় সন্ত্রাসী কাজকর্ম করে আসছে। প্রতিবাদ করলেই নেমে আসে নির্যাতনের খড়গ। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
কমেন্ট বক্স