শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

করোনা প্রতিরোধে কার্যক্রম অব্যাহত রেখেছেন যশোর সেনানিবাসের সদস্যরা

  • আপলোড তারিখঃ ২৮-০৪-২০২০ ইং
করোনা প্রতিরোধে কার্যক্রম অব্যাহত রেখেছেন যশোর সেনানিবাসের সদস্যরা
নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ও এর কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় যশোর সেনানিবাসের সেনাসদস্যরা স্থানীয় প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি নানা প্রকার সামাজিক ও জনসচেতনতামূলক কাজ করছেন। হতদরিদ্র মানুষের ক্ষুধা নিবারনের জন্য রাতের আঁধারে ঘরে ঘরে খাদ্যসাগ্রী পৌঁছে দেওয়াসহ বিদেশফেরতদের কোয়ারেন্টিনে থাকা নিশ্চিত করা, সামাজিক দূরত্ব, সতর্কতামূলক প্রচারাভিযান, ভ্রাম্যমাণ আদালতের সময় স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করাসহ নানা প্রকার সামাজিক কাজ করছেন তাঁরা। সোমবার (২৫ এপ্রিল) তাঁদের এ কার্যত্রম অব্যাহত ছিল। `` অযথা গাড়ি নিয়ে বের হওয়ায় গাড়ির চালক ও যাত্রীদের জনসচেতনতামূলক প্রেষণা প্রদান করা হচ্ছে। `` ছিন্নমূল ও দুস্থদের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত। `` ছিন্নমূল ও দুস্থদের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত। `` ঘরে থাকুন, নিরাপদে থাকুন’ প্রচারণায় এখনও ব্যস্ত সময় পার করছেন স্থানীয় প্রশাসন ও যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। `` সামাজিক দূরুত্ব বজায় রেখে বাজার করতে স্থানীয় বাজারগুলোতে মাইকিং কার্যক্রম অব্যাহত। `` করোনা পরিস্থিতি স্বাভাবিক করতে নিয়মিত জনসচেতনতামূলক প্রেষণা অব্যাহত।


কমেন্ট বক্স