শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে বজ্রপাতে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৭-০৪-২০২০ ইং
মহেশপুরে বজ্রপাতে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ মহেশপুরে উপজেলার নাটিমা গ্রামে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে দশম শ্রেণির ছাত্র ইমনের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আক্তারুল ইসলামের ছেলে। গ্রামবাসী জানায়, ইমন নাটিমা কুড়িপোল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। রোববার (২৬ এপ্রিল) দুপুরে সে মাঠে ঘাস কাটতে গেলে বজ্রপাতে নিহত হয়। তার মৃত্যুতে নাটিমা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। মহেশপুর থেকে সাংবাদিক সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।


কমেন্ট বক্স