চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত সন্দেহে আরও ৩২ জনের নমুনা সংগ্রহ
- আপলোড তারিখঃ
২৭-০৪-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় রোববার (২৬ এপ্রিল) করোনা সন্দেহে আরও ৩২ জনের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। তবে রোববার নতুন কোনো ফলাফল আসেনি। এদিকে, শনিবার (২৫ এপ্রিল) সংগৃহীত ৫১ জনের নমুনা ও (২৬ এপ্রিল) সংগৃহীত ৩২টি নমুনাসহ মোট ৮৩ জনের নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। চুয়াডাঙ্গায় সর্বশেষ শনিবার রিপোর্ট এসেছে ১৬ জনের। উক্ত রিপোর্টে কারো করোনা শনাক্ত হয়নি।
চুয়াডাঙ্গায় (২৫ এপ্রিল) শনিবার চুয়াডাঙ্গা সদরের ২৭টি নমুনা, বিজিবি হাসপাতালের ১টি নমুনা, আলমডাঙ্গার ২৩টি নমুনাসহ মোট ৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়। রোববার (২৬ এপ্রিল) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা থেকে ১৬টি, জীবননগর থেকে ১টি, দামুড়হুদা থেকে ১৫টিসহ মোট ৩২টি নমুনা সংগ্রহ করে। এই ৩২টি নমুনা ও শনিবার ৫১ জনের সংগৃহীত নমুনাসহ মোট ৮৩টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় মোট নমুনা সংগ্রহ ২৬১, মোট ফলাফল ১৭৪, পজেটিভ ৭, নেগেটিভ ১৬৭, সুস্থ ১, মৃত্যু শূন্য।
কমেন্ট বক্স