নারায়ণগঞ্জ থেকে দর্শনায় পাঁচজন, এলাকায় করোনা আতঙ্ক
- আপলোড তারিখঃ
২৪-০৪-২০২০
ইং
দর্শনা অফিস:
করোনাভাইরাসের প্রার্দুভাবে যখন সারা দেশে লকডাউন চলছে। তখনই ঢাকা নারাণগঞ্জ থেকে পাঁচ ব্যক্তি দর্শনায় এসছেন। এ নিয়ে আতঙ্কিত এলাকাবাসী। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দর্শনা পৌরসভার পরানপুরে দুজন ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের দুটি গ্রামের তিনজন ঢাকা নারায়ণগঞ্জ থেকে এসেছেন। এদের মধ্যে পারকৃষ্ণপুর গ্রামের ওসমান আলীর ছেলে আবুজার (২৩), সুলতানপুর গ্রামের উজিরের ছেলে সালাউদ্দিন (২০) ও হাবিবুর রহমান হবির ছেলে রুবেলকে (২৯) দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও পরানপুর গ্রামের দুজন জয়নাল জোয়ার্দ্দারের ছেলে হিরোন (২৫) ও ইয়াসিন আলীর ছেলে তারিক (২২) এখনো বাড়িতে অবস্থান করছেস। এ বিষয় দর্শনা থানার পুলিশকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। ফলে গ্রামবাসী করোনা আতঙ্কে দিন পার করছে। এলাকাবাসীর দাবি, ঢাকা নারাণগঞ্জ থেকে চুয়াডাঙ্গা জেলায় আসা সবাইকে করোনা পরীক্ষা করে লকডাউনে নেওয়া হোক।
কমেন্ট বক্স