জীবননগরে কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ
- আপলোড তারিখঃ
২৩-০৪-২০২০
ইং
জীবননগর অফিসঃ
জীবননগর উপজেলায় ২ হাজার ১ শ কৃষকের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় জীবননগর উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রণোদনা বিতরণ করেন । প্রণোদনার মধ্যে ছিল ৫ কেজি ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। এছাড়া উপজেলার দুইজন কৃষককে ধান কাটা মেশিন প্রদান করা হয়। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, সাবেক কমিশনার রফিকুল ইসলাম প্রমুখ।
কমেন্ট বক্স