পৃথক দুর্ঘটনায় কুষ্টিয়া ডিসির দেহরক্ষীসহ নিহত ৪
- আপলোড তারিখঃ
২৩-০৪-২০২০
ইং
সমীকরণ প্রতিবেদন:
সারা দেশে পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়া জেলা প্রশাসকের দেহরক্ষীসহ চারজন নিহত হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলে ট্রাক চালক, মেহেরপুরে এক শিশু এবং চট্টগ্রামের মিরসরাইয়ে এক অজ্ঞাত মহিলা নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিনজন।
কুষ্টিয়া প্রতিনিদি জানান, পিকআপ ভ্যানের চাপায় কুষ্টিয়ার জেলা প্রশাসকের দেহরক্ষী ইব্রাহিম খলিল (৩৫) নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে কুষ্টিয়া শহরের কানাবিল মোড়ে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত পুলিশ সদস্য ইব্রাহিম খলিল মেহেরপুর জেলার গাংনী উপজেলা মটমুড়া ইউনিয়নের মহম্মদপুর গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে। পুলিশ ঘাতক পিকআপ ও চালককে আটক করতে পারেনি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত ৮টার দিকে জেলা প্রশাসকের দেহরক্ষী ইব্রাহিম খলিল মোটরসাইকেল যোগে কুষ্টিয়া শহর থেকে ত্রিমোহনী অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে কানাবিল মোড়ে একটি ভ্যানের সাথে ধাক্কা লেগে ইব্রাহিম মোটরসাইকেল নিয়ে রাস্তার উপর পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ইব্রাহিমকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। সোমবার রাতেই কুষ্টিয়া পুলিশ লাইন মসজিদ প্রাঙ্গণে পুলিশ কনস্টেবল ইব্রাহিম খলিলের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
কমেন্ট বক্স