শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ : আহত ১০

  • আপলোড তারিখঃ ২৩-০৪-২০২০ ইং
কালীগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ : আহত ১০
প্রতিবেদক, কালীগঞ্জ: গরু বিক্রির পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে ঝিনাইদহ কালীগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১০-১২ জন আহত হয়েছেন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালীন সময়ে ৫-৬টি বাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার সিংদহ আমতলা বাজারে পারশ্রীরামপুর ও আলাইপুর (আলুকদিয়া) গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের ওয়ার্ড মেম্বার তৌহিদুল ইসলাম জানান, গরু বিক্রির পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে উপজেলার আলোকদিয়া গ্রামবাসীর সঙ্গে পাশর্^বর্তী শ্রীরামপুর গ্রামবাসীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধ মেটাতে তিনি মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে দুই গ্রামবাসীকে নিয়ে এক মীমাংসা করে দেন। কিন্তু পরদিন বুধবার বিকেলে আবারো আলাইপুর (আলুকদিয়া) গ্রামের লোকজন শ্রীরামপুরে গিয়ে একজনকে ধরে নিয়ে যাবার চেষ্টা করলে গ্রামবাসীরা ধাওয়া করে। একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়াটি সংঘর্ষে রুপ নেয়। এ সময় দুই গ্রামের মানুষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যাক্ষদর্শীরা জানায়, প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে সাবেক মেম্বার আশরাফুল ইসলামসহ ৫-৬ জনের বাড়িঘর ভাঙচুর করা হয়। সংঘর্ষে পারশ্রীরামপুর গ্রামের বায়েজিদ, জিয়াউর রহমানসহ উভয়পক্ষের অন্তত ১০-১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ খবর পেয়ে থানার পুলিশ ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আণে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, ‘দুই গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পেয়ে সেখানে আমিসহ পুলিশের একটি টিম উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রে আনি। এরপর উভয়পক্ষই পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত। এ ঘটনায় থানাতে এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি।’


কমেন্ট বক্স