শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সচিব নাজমানারা খানুম চুয়াডাঙ্গা জেলার ত্রাণ সমন্বয়ের দায়িত্বে

  • আপলোড তারিখঃ ২১-০৪-২০২০ ইং
সচিব নাজমানারা খানুম চুয়াডাঙ্গা জেলার ত্রাণ সমন্বয়ের দায়িত্বে
সমীকরণ প্রতিবেদন: ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয়ের জন্য ৬৪ জন সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতি জেলায় একজন করে সচিব এ দায়িত্ব পালন করবেন। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুমকে এ আদেশে চুয়াডাঙ্গা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত আদেশে বলা হয়, নিয়োগকৃত কর্মকর্তারা জেলার সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে কোভিড-১৯ সংক্রান্ত ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনার কাজ তত্ত্বাবধান করবেন। একই সঙ্গে ত্রাণ কার্যক্রম বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করবেন। এ ছাড়া নিয়োগকৃত কর্মকর্তারা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষণ ও প্রয়োজনীয় সমন্বয় সাধন করবেন। সমন্বয়ের মাধ্যমে পাওয়া সমস্যা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ বা সংস্থাকে লিখিত আকারে জানাবেন। বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করবেন।


কমেন্ট বক্স