শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে সেনাবাহিনীর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

  • আপলোড তারিখঃ ২০-০৪-২০২০ ইং
মেহেরপুরে সেনাবাহিনীর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
মেহেরপুর অফিস: বাংলাদেশ সেনাবাহিনী বগুড়া ৪০ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের উদ্যোগে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র ব্যক্তিদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সেনাবাহিনী বগুড়া ৪০ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের ক্যাপ্টেন নাসির উদ্দিন উপস্থিত থেকে কর্মহীন হয়ে পড়া অসহায দিনমজুরদের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেন। এ সময় মেহেরপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম, পৌর কাউন্সিলর জাফর ইকবালসহ সেনাবাহিনীর অন্য সদস্যরা উপস্থিত ছিলেন


কমেন্ট বক্স