খোকনের আকস্মিক মৃত্যু, বিভিন্ন মহলের শোক
- আপলোড তারিখঃ
১৮-০৪-২০২০
ইং
চুয়াডাঙ্গা পৌর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান খোকনের আকস্মিক মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল রাত সাড়ে আটটায় জান্নাতুল মাওলা কবরস্থান মসজিদে জানাজা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্পন্ন করা হয়।
এদিকে, ৯ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান খোকনের আকস্মি মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, জেলা যুবলীগের আহŸায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, জেলা ছাত্রলীগের সভাপতি অনিক জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক মো. জানিফ, রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাহান, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফি, পৌর আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলাসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কমেন্ট বক্স