শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে করোনা মোকাবিলায় ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত

  • আপলোড তারিখঃ ১৭-০৪-২০২০ ইং
মেহেরপুরে করোনা মোকাবিলায় ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত
মেহেরপুর অফিস: করোনাভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে রক্ষা করার লক্ষে সতর্কতা অভিযান অব্যাহত রেখেছে মেহেরপুর জেলা ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে মেহেরপুর জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর ইসমাইল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় মেহেরপুর হোটেল বাজার মোড়ে। মেহেরপুর জেলা ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন জানান, ‘করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে যাচ্ছি, যারা অযথা রাস্তায় ঘোরাঘুরি করছে, তাদের মামলা দেওয়া হয়েছে এবং বেশকিছু অবৈধ যানবাহন আটক করা হয়েছে। তিনি আরও জানান, যাঁরা জরুরি প্রয়োজনে যথাযথ কাজের জন্য কেবলমাত্র বাইরে এসেছে, তাদেরকেও ছাড় দেওয়া হলেও তাদেরকে বাসায় যাওয়ার জন্য বলা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ট্রাফিক ইন্সপেক্টর ২ মুজতবা, ট্রাফিক সার্জেন্ট নাজমুল হোসেন, ট্রাফিক টিএসআই মকবুল, উত্তম, ট্রাফিক এটিএসআই জাহাঙ্গীর প্রমুখ।


কমেন্ট বক্স