শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মশা নিধনের ওষুধ ছিটালেন মেয়র জিপু চৌধুরি

  • আপলোড তারিখঃ ১৫-০৪-২০২০ ইং
চুয়াডাঙ্গায় মশা নিধনের ওষুধ ছিটালেন মেয়র জিপু চৌধুরি
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরি জিপু শহরের বিভিন্ন স্থানে মশা নিধনের স্প্রে ছিটিয়েছেন। গতকাল মঙ্গলবার ছাত্রলীগের স্বেচ্ছাসেবক টিমকে সাথে নিয়ে ৫টি ইউনিটে ভাগ করে শহরের বিভিন্ন স্থানে এ মশা নিধনের কাজ করেন তিনি। এ সময় পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আমরা কাজ করছি প্রতিনিয়ত। আমরা রাস্তায় জীবাণুনাষক ওষুধ ছিটাচ্ছি। রাতে মানুষের ঘরে ঘরে খাবার পৌছে দিচ্ছি। মনে রাখবেন, কোনোভাবে আতঙ্কিত হবেন না। সচেতন হন। নিজের নিজের ঘরে থাকুন। সরকারি সকল নির্দেশনা মেনে চলুন। তিনি আরো বলেন, এখন করোনা ভাইরাসের পাশাপাশি ডেঙ্গুর সময়। তাই ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পক্ষ থেকে মশা নিধনের কাজও করা হচ্ছে। চুয়াডাঙ্গা পৌরবাসীর সেবায় আমি নিয়জিত। যেকোনভাবে পৌরবাসীর সেবা করবো। স্প্রেকালে আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, ভুলন, জাহাঙ্গীর, ইমরান, টোকন, সজল প্রমুখ। চুয়াডাঙ্গা পৌরসভার বুজরুকগড়গড়ী, বনানী পাড়া, বুদ্ধিমান পাড়া, শান্তিপাড়া, পলাশপাড়া, কোর্টপাড়া, সাদেকআলী মল্লিকপাড়া, সবুজপাড়া, গুলশান পাড়া, সিনেমা হল পাড়া, থানা কাউন্সিল পাড়া, দক্ষিণ হাসপাতাল পাড়াসহ বিভিন্ন স্থানে এ মশা নিধনের ওষুধ ছিটানো হয়। পর্যায়ক্রমে প্রত্যেকপাড়ায় ছিটানো হবে।


কমেন্ট বক্স