মহেরেপুর জলো প্রশাসনরে করোনাভাইরাসরে প্রার্দুভাব ঠকোতে সর্তকতামূলক অভযিান
- আপলোড তারিখঃ
১২-০৪-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সতর্কতামূলক অভিযান চালানো হয়েছে। করোনাভাইরাস থেকে মানুষকে সচেতন করার লক্ষে মেহেরপুরের জেলা প্রশাসক মো. গনির নির্দেশে সহকারী কমিশনার আরাফাতের নেতৃত্বে মেহেরপুর জেলা প্রশাসকের একটি টিম ও মেহেরপুর সদর থানার একটি টিম এই অভিযান চালায়। রোববার (১২ এপ্রিল) বিকেলে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামে এই অভিযান চালানো হয়। এসময় ওই এলাকার মানুষকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করে এবং অযথা বাইরে ঘোরাফেরা থেকে বিরত থাকার আহ্বান জানান।
কমেন্ট বক্স