মেহেরপুর জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর অভিযান
- আপলোড তারিখঃ
১২-০৪-২০২০
ইং
মেহেরপুর অফিস:
করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষে এবং বাড়ির বাইরে বের না হওয়ার জন্য এলাকার জনসধারণকে সতর্ক করতে মেহেরপুর জেলা প্রশাসন, পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। রোববার (১২ এপ্রিল) মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মহিদুল ইসলাম ও বগুড়া ৪০ আর্টিলারির রেজিমেন্টের ক্যাপ্টেন নাসির উদ্দিনের নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিস মোড়, কলেজ মোড় এবং বড় বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অনেককে বাড়ির বাইরে বের না হওয়া এবং অযথা রাস্তায় বের না হওয়ার জন্য সতর্ক করে দেওয়া হয় এবং দুই ব্যক্তির নিকট থেকে ৪ শ টাকা জরিমানা আদায় করা হয়।
কমেন্ট বক্স