দামুড়হুদায় আগুনে পুড়ে ঘুমন্ত বৃদ্ধা নিহত
- আপলোড তারিখঃ
১২-০৪-২০২০
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় আগুনে পুড়ে ঘুমন্ত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত আনোয়ারা বেগম (৭৫) রঘুনাথপুর গ্রামের মৃত আবেদিন মোল্লার স্ত্রী। রোববার (১২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিবেশীরা জানান, দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর গ্রামে আনোয়ারা বেগম প্রতিদিনের ন্যায় রাতে খাবার খেয়ে তাঁর থাকার ঘরে ঘুমাতে যান। তাঁর বসতঘরে অনেক জ্বালানি কাঠ ও ১৫০ পিস আমের ক্যারেট ছিল। তাঁর পাশেই তিনি ঘুমাতেন। রাত দেড়টার দিকে আকস্মিকভাবে আগুন লাগে তাঁর ঘরে। তিনি দীর্ঘদিন ঘরে প্যারালাইসিস রোগে ভুগছিলেন। এ কারণে তিনি ঘর থেকে বের হতে পারেননি। ঘরে প্লাস্টিকের ক্যারেট থাকায় আগুনের লেলিহান শিখা আরও বাড়তে থাকে। প্রতিবেশীরা আগুন নিভানোর চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। ততক্ষণে বৃদ্ধ আনোয়ারা বেগম আগুনে সারা শরীর ঝলসে গেছে। পরে মৃত অবস্থায় তাঁকে উদ্ধার করে এলাকাবাসী। এ ঘটনায় ঘরে থাকা সবকিছু পুড়ে ছায় হয়ে যায় নিমিসেই। তবে কীভাবে ওই ঘরে আগুন লাগে, তা কেউ বলতে পারছেন না। তবে এলাকাবাসীর ধারণা, বৈদ্যুতিক তারে শর্টসার্কিট হয়ে ঘরে আগুন লেগে যায়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই ঘরে আগুনের সূত্রপাত হয়। আনোয়ারা বেগম মারা যাওয়ার ঘটনায় দামুড়হুদা মডেল থানায় একটি ইউডি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার দুপুরে আনোয়ারা বেগমের দাফনকাজ স¤পন্ন হয়েছে।
কমেন্ট বক্স