মেহেরপুর জেলা প্রশাসনের করোনাভাইরাস সর্ম্পকে সতর্কতামূলক অভিযান
- আপলোড তারিখঃ
১২-০৪-২০২০
ইং
মেহেরপুর অফিস:
করোনাভাইরাস থেকে মানুষকে সচেতন করার লক্ষে এবং মেহেরপুরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সতর্কতামূলক অভিযান চলিয়েছে মেহেরপুর জেলা প্রশাসন। মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গনির নির্দেশে সহকারী কমিশনার মইদুল ইসলামের নেতৃত্বে মেহেরপুর জেলা প্রশাসনের একটি টিম ও মেহেরপুর সদর থানার একটি টিম এই অভিযান পরিচালনা করেন। শনিবার (১১ এপ্রিল) বিকেলে মেহেরপুর শহরে ও মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামে এই অভিযান চালানো হয়। এ সময় এলাকার মানুষকে সচেতন করা হয় এবং অযথা বাইরে ঘোরাঘুরি থেকে বিরত থাকার আহবান জানানো হয়।
কমেন্ট বক্স