উথলী ইউনিয়নের সাতজন হোম কোয়ারেন্টাইনে
- আপলোড তারিখঃ
১০-০৪-২০২০
ইং
প্রতিবেদক, উথলী:
জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের উথলী ও সেনেরহুদা গ্রামে ঢাকা থেকে আসা ব্যক্তিদের বাড়িতে পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করাসহ তাঁদের বাড়িতে স্টিকার লাগিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার (৯ই এপ্রিল) রাতে উথলী গ্রামে পাঁচটি ও সেনেরহুদা গ্রামে দুটি বাড়িতে হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। এ সময় পুলিশ সদস্যরা বলেন, ঢাকা থেকে আসা ব্যক্তিসহ তাঁদের পরিবারের লোকজন কমপক্ষে ১৪ দিন বাড়ির বাইরে বের হতে পারবে না। নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
কমেন্ট বক্স