শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ১০-০৪-২০২০ ইং
অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে পাঁচকাউনিয়া গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মহিতোষ সরকার নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার জানান, অবৈধভাবে বালু উত্তোলন চলছে, এমন খবর পেয়ে তিনি শুক্রবার দুপুরে উপজেলার পাঁচকাউনিয়া গ্রামে এক অভিযান চালান। সেখানে অবৈধভাবে বালু উত্তোলন করায় ওই গ্রামের ধীরেন্দ্রনাথ সরকারের ছেলে মহিতোষ সরকারকে আটক করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ধারাতে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়াও তিনি করোনাভাইরাস রোধে সামাজিক দূরুত্ব বজায় না রাখা ও সরকারি আইন না মেনে চলার কারণে কালীগঞ্জ বাজারের বিভিন্ন ফার্মেসিকে ৪ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়।


কমেন্ট বক্স