মেহেরপুর জেলা ট্রাফিক পুলিশের সচেতনতামূলক প্রচারণা
- আপলোড তারিখঃ
১০-০৪-২০২০
ইং
মেহেরপুর অফিস:
করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মেহেরপুর জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে মেহেরপুরের শহরের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। মেহেরপুর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর ইসমাইল হোসেনের নেতৃত্বে মেহেরপুর ট্রাফিক পুলিশের সদস্যরা মেহেরপুর শহরের হোটেল বাজার মোড় থেকে শুরু করে মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়কসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালায়। সচেতনতামূলক প্রচারণাকালে জনসাধারণকে অযথা রাস্তায় ঘোরাফেরা না করে বাড়িতে থাকার আহ্বান জানান।
কমেন্ট বক্স