রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ফেনসিডিলসহ দুজন আটক

  • আপলোড তারিখঃ ০৯-০৪-২০২০ ইং
মেহেরপুরে ফেনসিডিলসহ দুজন আটক
মেহেরপুর অফিস: মেহেরপুরে ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা এলাকা থেকে খুশিলা খাতুন (২৭) এবং সিরাজুল ইসলামকে (৩৫) ৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। আটক খুশিলা খাতুন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা উত্তর পাড়ার মৃত হযরত আলীর মেয়ে এবং সিরাজুল ইসলাম পাবনা জেলার সুজানগর থানার চর গোবিন্দপুর গ্রামের ইসলাম প্রামাণিকের ছেলে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, চলমান মাদকবিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, খুশিলা তাঁর গ্রামে ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৫ বোতল ফেনসিডিলসহ খুশিলা ও সিরাজুলকে আটক করে।


কমেন্ট বক্স