রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে নলকূপের পানির গর্তে ডুবে শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৮-০৪-২০২০ ইং
কালীগঞ্জে নলকূপের পানির গর্তে ডুবে শিশুর মৃত্যু
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে নিরব দাস (২) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সে উপজেলার সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের বেজপাড়া গ্রামের বিপ্লব দাস কালুর ছেলে। ওই গ্রামের বাসিন্দা বাবুল হোসেন জানান, বিপ্লব দাস কালুর বাড়ির এক পাশে নলকূপ স্থাপন করা হয়েছে। নালা কেটে একটু দূরেই পানি নিষ্কাশনের জন্য খোঁড়া হয়েছে অল্প গভীরের একটি গর্ত। যেখানে নলকূপের পানি গিয়ে ভরে থাকে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিশু নিরব বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে ওই গর্তের পানির মধ্যে পড়ে মারা যায়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহাফুজুর রহমান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।


কমেন্ট বক্স