রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৫ শ পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন চুয়াডাঙ্গার এসপি জাহিদ

  • আপলোড তারিখঃ ০৪-০৪-২০২০ ইং
৫ শ পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন চুয়াডাঙ্গার এসপি জাহিদ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে অসহায়, গরিব ও দুঃখীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গত রোববার দিনব্যাপী চুয়াডাঙ্গা জেলার ৫টি থানা এলাকায় চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম নিজে যেয়ে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। জানা গেছে, সরকার করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নিজে নিজের ঘরে থাকার নির্দেশনা দিয়েছে। তা ছাড়া নিত্যপণ্যের দোকান বাদে সবকিছু বন্ধ ঘোষণা করেছে। এমন পরিস্থিতে কর্মবঞ্চিত গরিব, দুস্থ ও অসহায় মানুষেরা পড়েছেন চরম বিপাকে। চুয়াডাঙ্গার পুলিশ সপুার জাহিদুল ইসলাম বিষয়টি অনুধাবন করে নিজ উদ্যোগে এ কর্মসূচি হাতে নিয়েছেন। তিনি ৫ শ কর্মবঞ্চিত গরিব পরিবারের মধ্যে ৩ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি সয়াবিন তৈল, ৫ শ গ্রাম লবন, ২৫০ গ্রাম পেঁয়াজ, ১০০ গ্রাম গুড়া হলুদ, ১০০ গ্রাম কাঁচা মরিচসহ প্রায় ৭ কেজি নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাসসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


কমেন্ট বক্স