রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে সড়ক ও পাড়া-মহল্লায় জীবাণুনাশক ওষুধ স্প্রে

  • আপলোড তারিখঃ ২৭-০৩-২০২০ ইং
মেহেরপুরে সড়ক ও পাড়া-মহল্লায় জীবাণুনাশক ওষুধ স্প্রে
মেহেরপুর অফিস: করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে মেহেরপুর পৌরসভার বিভিন্ন সড়কসহ পাড়া-মহল্লায় জীবাণুনাশক ওষুধ স্প্রে করার কাজ শুরু করেছে মেহেরপুর পৌরসভা। শুক্রবার দুপুর ১২টা হতে মেহেরপুর পৌরসভা থেকে শহরের কমিউনিটি হলের সামনে, কলেজ মোড়, কোর্ট রোডসহ পৌর এলাকার বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লায় জীবাণু ধ্বংস করতে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জীবাণুনাশক স্প্রে করতে দেখা গেছে। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন নিজেই এ কজের তদারকি করছেন। পৌরসভার ট্রাকযোগে দুটি বড় পানির ট্যাংকির মাধ্যমে এ জীবাণুনাশক স্প্রে ছিটানোর কার্যক্রম করা হয়।


কমেন্ট বক্স