মেহেরপুরে চলছে সেনাবাহিনীর টহল
- আপলোড তারিখঃ
২৭-০৩-২০২০
ইং
মেহেরপুর অফিস:
করোনাভাইরাস প্রতিরোধ ও বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেনাবাহিনী মাঠে নেমেছে। বগুড়া সেনানিবাসের ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মেজর শাহরিয়ার-এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল মেহেরপুর প্রধান প্রধান সড়কে টহল দিচ্ছে। আজ শুক্রবার জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শহরজুড়ে মাইকিংও করা হয়েছে। এর আগে সকাল থেকে মেহেরপুর শহর মূলত অনেকটাই ফাঁকা ছিল। দুপুরের দিকে সেনা সদস্যরা মাঠে আসার পরপরই শহর একেবারে ফাঁকা হয়ে যায়।
কমেন্ট বক্স