মহেশপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ, সহযোগীসহ ধর্ষক আটক
- আপলোড তারিখঃ
২৭-০৩-২০২০
ইং
প্রতিবেদক, মহেশপুর:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে এক স্কুলছাত্রীকে (১৩) বাড়ি থেকে তুলে নিয়ে যেয়ে মাঠে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে বিষয়টি জানাজানি হলে গত বৃহস্পতিবার রাতে ধর্ষক শাহাবুল ইসলাম শান্তি ও তার সহযোগী রাকিবুল ইসলামকে আটক করে মহেশপুর থানা-পুলিশ। এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ হোসেন খান জানান, ঘটনার পরপরই ধর্ষণ মামলা হলে আমরা আসামিদের আটক করি। মেয়েটির ডাক্তারি পরিক্ষার প্রস্তুতি চলছে।
কমেন্ট বক্স