রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যাপক ইকু স্যার আর নেই।

  • আপলোড তারিখঃ ২৭-০৩-২০২০ ইং
চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যাপক ইকু স্যার আর নেই।
নিজস্ব প্রতিদেদক: চুয়াডাঙ্গা সরকারি কলেজের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার (ইকু স্যার)আর নেই (ইন্না লিল্লাহি......রাজেউন)। আজ শুক্রবার সকাল ১০:২০ মিনিটের দিকে তিনি নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর।তিনি স্ত্রী, তিন মেয়ে এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ইকু স্যার চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি ও যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন এর বোন জামাই। আজ বাদ এশা চুয়াডাঙ্গা বাগানপাড়ায় পুরাতন গোরস্থান সংলগ্ন জামে মসজিদে নামাজে জানাযা শেষে পুরাতন কবরস্থানে তাঁর দাফনকাজ সম্পন্ন করা হবে।


কমেন্ট বক্স