আজ থেকে চুয়াডাঙ্গার রাস্তায় নামছে সেনাবাহিনী
- আপলোড তারিখঃ
২৫-০৩-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
আজ থেকে চুয়াডাঙ্গার রাস্তায় নামছে সেনাবাহিনী। ইতিমধ্যে সেনাবাহিনীর একটি দল চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল মঙ্গলবার সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তা চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সঙ্গে আলোচনা করেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, ‘সরকারি নির্দেশনায় সারা দেশের সব জেলার মতো চুয়াডাঙ্গায় আজ বুধবার নামবে সেনাবাহিনী। ইতিমধ্যে সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তা আমার অফিসে এসে আমার সঙ্গে কথা বলেছেন। আমি চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের আবাসিক এলাকায় তাঁদের থাকার ব্যবস্থা করেছি। প্রয়োজন মতো প্লাটুন নিয়ে তাঁরা চুয়াডাঙ্গায় আসবেন।’
কমেন্ট বক্স