রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অতিরিক্ত দাম : কালীগঞ্জে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা

  • আপলোড তারিখঃ ২৪-০৩-২০২০ ইং
অতিরিক্ত দাম : কালীগঞ্জে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার শহরের শাহীন ট্রেডার্সের মালিক আব্দুর রহিম শাহিনের ধানের আড়তে মূল্য তালিকা না দেখাতে পারায় তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। পরে বড় বাজারে মুড়ির দাম বেশি রাখায় এক ক্রেতার অভিযোগের ভিত্তিতে মাসুদ রানা নামের এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন তিনি। অপর দিকে, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সূবর্ণা রানী সাহা কাঁচাবাজারে অভিযান চালিয়ে আলুর দাম বেশি রাখায় এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেন। একই সময়ে দোকানে ভেজাল ও শরীরের জন্য ক্ষতিকর ভেজাল প্রসাধনী রাখার অপরাধে মুরগিহাটা মোড়ের সুজল স্টোরকে ১০ হাজার ও মালতি স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল।


কমেন্ট বক্স