রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সীমান্ত নিয়ে চরম আতঙ্কে এলাকাবাসী

  • আপলোড তারিখঃ ২৪-০৩-২০২০ ইং
সীমান্ত নিয়ে চরম আতঙ্কে এলাকাবাসী
জীবননগরে প্রবাসফেরত ৭৩ জন হোম কোয়ারেন্টাইনে জীবননগর অফিস: জীবননগরে প্রতিনিয়িত বাড়ছে হোম কোয়ারেন্টাইনে থাকা রোগীর সংখ্যা। এ উপজেলায় বর্তমানে ৭৩ জন প্রবাসফেরত হোম কোয়ারেন্টাইনে আছেন। খাতা-কলমে রোগীদের বাড়িতে যেয়ে চিকিৎসা দেওয়ার কথা থাকলেও ডাক্তার কিংবা স্বাস্থ্যকর্মীদের বাড়িতে না যাওয়ার অভিযোগ করলেন অনেক প্রবাসী। এ ছাড়া, সীমান্ত নিয়ে চরম আতঙ্কের মধ্যে দিনযাপন করছে এলাকাবাসী। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে জীবননগর উপজেলায় প্রবাস ফেরত ৭৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা প্রতিনিয়ত তাঁদের শারীরিক খোঁজ-খবর নিচ্ছেন। এদিকে, উপজেলার বেশকিছু প্রবাসীর দাবি, সরকারিভাবে নির্দেশ দেওয়া হয়েছে প্রবাসীদের ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়ার জন্য ডাক্তার কিংবা স্বাস্থ্যকর্মী তাঁদের বাড়িতে যেয়ে তথ্য নেবেন। কিন্তু ৭ দিনের মধ্যে এখন পর্যন্ত কোনো ডাক্তার তো দূরের কথা একজন স্বাস্থ্যকর্মীও তাঁদের কোনো খোঁজ-খবর নিতে আসেননি। এ ছাড়া, হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় কী কী করণীয়, এ সম্পর্কে এখন পর্যন্ত কোনো পরামর্শ তাঁরা পাননি। যার ফলে তাঁদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। এ বিষয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইন বলেন, ‘আমাদের স্বাস্থ্যকর্মীরা প্রতিনিয়ত প্রবাসীদের শারীরিক খোঁজ-খবর নিচ্ছেন। তবে স্বাস্থ্যকর্মীদের একটা সেফটির বিষয় আছে, এসব বিবেচনা করে আমাদের সাধ্যের মধ্যে প্রবাসীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে এবং তাঁদের শারীরিক খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’ এদিকে, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের পক্ষ থেকে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের বাড়িতে লাল ফ্লাগ টাঙিয়ে দেওয়া হচ্ছে। এ ছাড়া, সরকারিভাবে জীবননগর উপজেলায় পাসপোর্টধারী ৭৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী এলাকা দিয়ে রাতের আঁধারে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটছে বলে জানান এলাকাবাসী। এ বিষয়ে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, অবৈধভাবে যাতে কোনো ভারতীয় নাগরিক বাংলাদেশের ভেতরে প্রবেশ না করতে পারে, তার জন্য প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি যেসব প্রবাসী হোম কোয়ারেন্টাইনে আছেন, তাঁদের বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে পদক্ষেপ। তাঁরা যেন ১৪ দিন বাড়ির বাইরে বের না হন, সে জন্য সার্বক্ষণিক স্বাস্থ্যকর্মীরা তদারকি করছেন এবং তাঁদের স্বাস্থ্যসেবায় নিয়োজিত আছেন।


কমেন্ট বক্স