রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পানিতে ডুবে বৃদ্ধর মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৪-০৩-২০২০ ইং
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পানিতে ডুবে বৃদ্ধর মৃত্যু
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে আনসার মণ্ডল (১০২) নামের এক বৃদ্ধর করুণ মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নারায়ণকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, সোমবার সকালে আনসার মণ্ডল ব্যক্তিগত কাজ সেরে পুকুরের পানিতে পানি খরচ করতে নামেন। এ সময় তিনি নিজের ভারসাম্য রক্ষা করতে না পেরে পুকুরে পড়ে যেয়ে ডুবে যান। পরে ওই বৃদ্ধর লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন তা উদ্ধার করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।


কমেন্ট বক্স