করোনাভাইরাস : দামুড়হুদার সব পশুহাট সাময়িক বন্ধ ঘোষণা
- আপলোড তারিখঃ
২৩-০৩-২০২০
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
করোনাভাইরাস প্রতিরোধে দামুড়হুদা উপজেলার সব পশুহাট বন্ধের নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল রোববার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলার সব পশুহাট বন্ধ রাখা হবে।
কমেন্ট বক্স