মুজিবনগরে পণ্যের দাম বেশি রাখায় চার ব্যবসায়ীকে জরিমানা
- আপলোড তারিখঃ
২২-০৩-২০২০
ইং
মুজিবনগর অফিস:
মুজিবনগর উপজেলা প্রশাসন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কেদারগঞ্জ, গোপালনগর ও ভবেরপাড়া বাজারে চালসহ বিভিন্ন পণ্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অভিযান ও করোনাভাইরাস বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় চালের দাম বেশি রাখায় ও দোকানে মূল্যতালিকা না রাখার দায়ে কেদারগঞ্জ বাজারের দুজন ব্যবসায়ী ও ভবেরপাড়া বাজারের দুজন ব্যবসায়ীর কাছ থেকে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনি। অভিযান চলাকালে তিনি সব ব্যবসায়ীকে দোকানে মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশ দেন। এ সময় তিনি বলেন, যদি কোনো ব্যবসায়ী করোনাভাইরাসের অজুহাতে পণ্যের কৃত্রিম সংকট তৈরি বা মূল্য বৃদ্ধি করেন, তবে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কমেন্ট বক্স