রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার বংকিরায় সড়ক দুর্ঘটনায় একজন আহত

  • আপলোড তারিখঃ ২১-০৩-২০২০ ইং
চুয়াডাঙ্গার বংকিরায় সড়ক দুর্ঘটনায় একজন আহত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের বংকিরা মাঠ এলাকায় সড়ক দুর্ঘটনায় ইসানুল হক (৪৫) নামের এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। আহত ইসানুল চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ী মাঝেরপাড়ার মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলে। জানা যায়, শুক্রবার বিকেলে ঝিনাইদহের দুর্গাপুর এলাকা থেকে আলমসাধুযোগে চুয়াডাঙ্গা ফিরছিলেন ইসানুল হক। পথের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার বংকিরা মাঠ এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা অপর একটি আলমসাধুর সঙ্গে ধাক্কা লাগলে ইসানুল রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হন। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাতিমা হক জখম ইসানুলকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন। ইসানুলের পায়ের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।


কমেন্ট বক্স