রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় জুয়া খেলার অপরাধে ৩ জনের জেল

  • আপলোড তারিখঃ ১৮-০৩-২০২০ ইং
আলমডাঙ্গায় জুয়া খেলার অপরাধে ৩ জনের জেল
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় জুয়া খেলার অপরাধে তিন ব্যক্তিকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আলমডাঙ্গার নতিডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে বাবলু মালিথা (৬০), একই গ্রামের মৃত সবদেল আলীর ছেলে জলিল মণ্ডল (৫৫) ও বিশারতের ছেলে মিল্টন (৩০)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সময় উস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল সঙ্গীয় ফোর্স। গতকালই তাঁদের চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাকালে শরীফুজ্জামান