আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় জুয়া খেলার অপরাধে তিন ব্যক্তিকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আলমডাঙ্গার নতিডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে বাবলু মালিথা (৬০), একই গ্রামের মৃত সবদেল আলীর ছেলে জলিল মণ্ডল (৫৫) ও বিশারতের ছেলে মিল্টন (৩০)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সময় উস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল সঙ্গীয় ফোর্স। গতকালই তাঁদের চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
