রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে সড়ক দুর্ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা জখম

  • আপলোড তারিখঃ ১৭-০৩-২০২০ ইং
জীবননগরে সড়ক দুর্ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা জখম
জীবননগর অফিস: জীবননগরে মোটরসাইকেল ও পাখিভ্যানের সংঘর্ষে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা গুরুতর জখম হয়েছেন। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের হাসপাতাল-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, জীবননগর পল্লী বিদ্যুৎ সমিতির জীবননগর সাবজোনাল অফিসের এজিএম মহাইমিনুল ইসলাম মোটরসাইকেলযোগে অফিসের কাজে রওনা হন। পথের মধ্যে জীবননগর হাসপাতালের নিকট পৌঁছালে পেছন দিক থেকে ব্যাটারিচালিত পাখিভ্যান তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে রক্তাক্ত জখম হন। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করেন। সেখানে মহাইমিনুল ইসলামের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন।


কমেন্ট বক্স