সমীকরণ প্রতিবেদন:
দর্শনা ও মেহেরপুরের পৃথক স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার ও গত রোববার পৃথক অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল সোমবার রাত ১০টার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার জাহাঙ্গীর আলম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত শ্যামপুর গ্রামের নদীরপাড় থেকে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৯ হাজার ৬ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
একইদিন রাত সাড়ে আটটার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত বুড়িপোতা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার সৈয়দ মোখলেছুর রহমান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর সদর থানার অন্তর্গত বুড়িপোতা গ্রামের বাঁশবাগান থেকে ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩৯ হাজার টাকা। উদ্ধার হওয়া মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
অপর দিকে, গত রোববার রাত সাড়ে আটটার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার আলমগীর হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত লোকনাথপুর গ্রামের তেল পাম্পের পেছন থেকে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২২ হাজার টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
সমীকরণ প্রতিবেদন